শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ

৩৮ হাজার ৮০ পিস ইয়াবাসহ চট্টগ্রামে দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে অভিযান চালিয়ে দুই কোটি টাকা সমমূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গ্রেফতারকৃতরা হলেন- মো রুবেল মিয়া ওরফে সুমন এবং মো ইউনুস।

এ অভিযানে তাদের কাছ থেকে ৩৮ হাজার ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। অভিযানে ইয়াবা পরিবহণের কাজে ব্যবহার করা একটি ক্যাভার্ড ভ্যানও জব্দ করা হয়। শুক্রবার রাতে নগরীর কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার গণমাধ্যমকে বলেন, কক্সবাজার থেকে ইয়াবা চালান আসছে এ তথ্যের ভিত্তিতে শাহ আমানতে সেতু এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি দল। একটি ক্যাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দিলে গাড়ি নেমে পালানোর চেষ্টা করে দুই জন। তাদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কাভার্ড ভ্যানের ভেতর একটি ট্রাভেল ব্যাগ থেকে ৩৮ হাজার ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে। পরবর্তীতে তা দেশের বিভিন্ন জায়গায় পাচার করে। অভিন্ন কায়দায় তারা ইয়াবা পাচার করে আসছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ