শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

করোনায় সুস্থ ৫ কোটিরও বেশি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ২১ লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ১৬ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া সুস্থ হয়েছে ৫ কোটিরও বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৩ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ২১ লাখ ৩ হাজার ২২৩ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ১১ হাজার ৪৯২ জনের। আর সুস্থ হয়েছেন ৫ কোটি ৪ লাখ ৮৯ হাজার ১৫০ জন।

যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যে বিধিনিষেধ আরোপ করেছে।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৩৬৬ জন। মারা গেছেন প্রায় ৩ লাখ ৫ হাজার ৮২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ৫৭ হাজার ৩৮০ জন। মারা গেছে প্রায় এক লাখ ৪৩ হাজার ৫৫ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ৮০ হাজার ৫৯৫ জন। মারা গেছে এক লাখ ৮১ হাজার ১৪৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ