বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

আল্লামা কাসেমীর ইন্তেকালে মাওলানা আনাস মাদানীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার পরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের কেন্দ্রীয় আমীর, আল জামিয়াতুল ইসলামিয়া মেহেরিয়া মুঈনুল ইসলাম সরফভাটা রাঙ্গুনিয়া চট্টগ্রাম বাংলাদেশের মহাপরিচালক মাওলানা আনাস মাদানী।

আজ (১৩ ডিসেম্বর) রবিবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মাওলানা আনাস মাদানী বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী দেশের ইসলামী রাজনীতির শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের মুকাবিলা করতে তিনি প্রথম সারিতেই থাকতেন।

তিনি বলেন, আমার ব্যক্তিগত জীবনে আল্লামা কাসেমীর সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। দেশে ইসলামি শিক্ষা বিস্তার এবং দ্বীনি আন্দোলনে প্রায় সময় হযরত পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। তিনি আমার বাবা মরহুম শাইখুল ইসলাম রহঃ এর আস্থাবান ব্যক্তি ছিলেন।

তিনি আরো বলেন, এলমে দ্বীনের প্রচার-প্রসারে হযরতের ভূমিকা কওমি অঙ্গনে স্বরণীয় হয়ে থাকবে। তিনি বেফাকের সিনিয়র সহ-সভাপতি সহ বিভিন্ন সংগঠন এবং বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। দেশের এই অন্যতম শীর্ষ আলেমেদ্বীনের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে হযরতের মাগফিরাত কামনা করছি।

দেশজুড়ে আল্লামা কাসেমীর রুহানি সন্তান, শোকসন্তপ্ত পরিবার,সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ