বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

ধর্মীয় ফতোয়াবাজরা সঠিক মুসলমান নয়: নৌ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে যারা ইসলামের নামে ভাস্কর্য নিয়ে কথা বলে তারা আসলে সঠিক মুসলমান নয়। ১৯৭১ সালে তারাই বলেছিল, বাংলাদেশ স্বাধীন হলে এই দেশটা ভারত হয়ে যাবে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর শিল্পকলা অডিটোরিয়ামে দিনাজপুরমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, এই সকল ধর্মীয় ফতোয়াবাজরা রাজনৈতিকভাবে পরাজিত শক্তি। তারাই এই ধর্মের আশ্রয় নিয়েছিল তারা আবার নতুন করে এই পথ বেছে নিতে চায়। নৌ প্রতিমন্ত্রী বলেন, এই পথ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশ আজ স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেছে। ষড়যন্ত্রকারীদের আমরা চিনে ফেলেছি, আমরা তাদের বিচার করেছি। অনেকেই ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছে। অনেকে আবার সাজাপ্রাপ্ত অবস্থায় পলাতক রয়েছে।

যারা ধর্মকে নিয়ে ব্যবসা করছেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, সেই পথে হাঁটতে গেলে কী হবে ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত হয়েছে। আমাদের বাংলাদেশ মুক্ত হয়েছে ১৬ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস এখানেই গেটলক। এরপর আর কোনো ইতিহাস নেই। ১৬ ডিসেম্বরের পর যারা ইতিহাস রচনা করতে চায় তারা ইতিহাস বিকৃত করতে চায়। এরা ইতিহাসকে ভিন্ন ধারায় নিতে চায়। এরা কাঠমোল্লাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চায়।

১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই, জেলা প্রশাসক মাহমুদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ফরহাদ আহমেদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ