শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ছাড়াল সোয়া ৭ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ২৬ লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ১৮ হাজার। তবে গেলো ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা কমে সাত হাজারে দাঁড়িয়েছে। তার আগে টানা চার দিন ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখে বিশ্ব।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ২৬ লাখ ৩৯ হাজার ৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ১৮ হাজার ৭৫৪ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ কোটি আট লাখ ৫৯ হাজার ৫৬৭ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৬৭ লাখ ৩৭ হাজার ২৬৭ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ছয় হাজার ৪৫৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৮ লাখ ৮৪ হাজার ৭১৬ জন এবং মারা গেছে এক লাখ ৪৩ হাজার ৩৯৩ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ৬৯ লাখ এক হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৮১ হাজার ৪১৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ