সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

আল্লামা কাসেমীর মৃত্যুতে জামিয়া আশরাফিয়ার প্রিন্সিপাল মুফতি আব্দুল বারীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম, দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জামিয়া আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ্জী হুজুর রহ. এর খলিফা মুফতি আব্দুল বারী ।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাতে আজ তিনি বারিধারায় মরহুমের প্রতিষ্ঠিত মাদরাসায় উপস্থিত হয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা যেন তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করেন। তাঁর প্রতিষ্ঠিত মাদরাসা জামেয়া বারিধারা ও জামেয়া সুবহানিয়াকে আল্লাহ তায়ালা কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।

এছাড়াও আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া আশরাফিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মুজিবুর রহমান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ