বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কাবুলে শক্তিশালী বিস্ফোরণে ডেপুটি গভর্নর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শক্তিশালী বিস্ফোরণে আফগানিস্তানের রাজধানী কাবুলের ডেপুটি গভর্নর নিহত হয়েছেন। হামলায় তার সহকারীও মারা গেছেন বলে নিশ্চিত করেছে আফগান সরকার।

আ্জ মঙ্গলবার (১৫ই ডিসেম্বর) ডেপুটি গভর্নর মাহবুবল্লাহ মোহেবি এবং তার নিরাপত্তা রক্ষীরা যখন গাড়িতে ছিলেন তখনই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে তার আরো দুই নিরাপত্তা রক্ষী গুরুতর আহত হন।

আফগান পুলিশের বরাতে টুলু নিউজ বলছে, গাড়িতে শক্তিশালী ম্যাগেনেটিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস- আইইডি আগে থেকে কেউ সংযুক্ত করে দেয়। পুলিশ বলছে, ম্যাগনেটিক আইইডি বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী। গেল সপ্তাহে কাবুলের পশ্চিমাঞ্চলে আততায়ীর গুলিতে এক প্রসিকিউটর নিহত হন।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানজুড়ে হামলার ঘটনা অস্বাভাবিকভাবে বেড়েছে। আফগান সরকারের সঙ্গে তালেবানের যখন শান্তি আলোচনা চলছে তখনই বিভিন্ন স্থানে হামলার ঘটনায় উদ্বিগ্ন দেশটির সাধারণ মানুষ। তবে অনেক হামলার দায়ভার নেয়নি তালেবান সদস্যরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ