বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কৃষকদের সঙ্গে আলোচনায় বসছে মোদী সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ভারতে পাস হওয়া নতুন কৃষি আইন বাতিলে দাবিতে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করছেন দেশটির কৃষকরা। ফলে ভারতের রাজধানী নয়াদিল্লি যেন ট্রাক্টর, গরু, ভ্যান ও কৃষকদের শহরে পরিণত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরীর অসংখ্য মানুষ।

এমন অবস্থায় ক্ষমতাসীন মোদী সরকার কৃষকদের সঙ্গে আলোচনার জন্য তৈরি বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী এবং কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ।

সোমবার (১৪ ডিসেম্বর) এক বৈঠকের পর তারা বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গুরুত্বপূর্ণ সেই বৈঠক শেষে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী জানান, কোনো কাজ বা আন্দোলন নিয়ে জেদে অনড় হয়ে থাকা কাজের কথা নয়। সবাই মিলে বৈঠকে বসলেই সমস্যার সমাধান মিলবে। কৃষক ভাইদের জানাচ্ছি, ভারত সরকার আপনাদের সঙ্গে আলোচনার জন্য তৈরি।

কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ বলেছেন, এখন আর আন্দোলন চালিয়ে যাওয়ার মানে হয় না। কৃষকদের জেদ ছেড়ে দেওয়া উচিত। সরকার আগামী দিনে আলোচনায় তৈরি, কৃষকদের মূল দাবি মেনে নেয়া হয়েছে।

উল্লেখ্য, বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে টানা ১৯ দিন ধরে দিল্লির তিনটি প্রবেশ পথের সামনে অবস্থান করছেন প্রায় আড়াই লাখ কৃষক। আন্দোলনের অংশ হিসেবে সোমবার অনশনে বসেন তারা। এদিন সকাল ৮টা থেকে কয়েক লাখ কৃষক ভারতজুড়ে এই অনশন শুরু করেন। তাদের অনশন বিকাল ৫টায় শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ