বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

হাই কোর্টের নির্দেশে পাকিস্তান মন্ত্রিসভায় রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামাবাদ হাই কোর্টের রায়ে প্রধানমন্ত্রীর অনির্বাচিত উপদেষ্টা ও বিশেষ সহকারীদের মন্ত্রিসভা কমিটির নেতৃত্বদান নিষিদ্ধ ঘোষিত হওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভায় রদবদল এনেছেন।

এএনআই জানায়, হাই কোর্টের নির্দেশনা বেসরকারিকরণে সরকারের উদ্যোগের প্রতি বিরাট আঘাতস্বরূপ। কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনির্বাচিত সদস্যরাই প্রাইভেটাইজেশন কার্যাবলি জোরদারকরণে বলিষ্ঠ ভূমিকা রাখছিলেন। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ ২০১৮ সালে ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয়বারের মতো মন্ত্রিসভা ঢেলে সাজানো হলো।

নতুন মন্ত্রী হয়েছেন- স্বরাষ্ট্র- শেখ রশিদ আহমেদ, অর্থ- ড. আবদুল হাফিজ শেখ, মাদক নিয়ন্ত্রণ- ব্রিগেডিয়ার (অব.) ইজাজ আহমদ শাহ, রেলওয়ে- আজম খান সোয়ার্তী।

সোয়ার্তীর পূর্বসূরি ছিলেন রেলমন্ত্রী শেখ রশিদ। তখন তিনি ভারতবিরোধী হাস্যকর মন্তব্যের জন্য সুপরিচিত। এর মধ্যে বিখ্যাত কান্ড হলো, একবার এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কটুকথা শুরু করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।

নতুন অর্থমন্ত্রী ড. হাফিজ সংসদ সদস্য নন। তিনি নিযুক্ত পেয়েছেন ৬ মাসের জন্য। সংবিধান অনুসারে তাঁকে ৬ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে। ‘ডন’ জানায়, ২০২১ সালের মার্চে অনুষ্ঠেয় সংসদের উচ্চকক্ষ সিনেটের নির্বাচনে ড. হাফিজ প্রার্থী হচ্ছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ