বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসরায়েলকে স্বীকৃতি দেবে না ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়া খুব শিগগিরই ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে জেরুজালেম পোস্টসহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম যে খবর প্রকাশ করেছে তা নাকচ করে দিয়েছে জাকার্তা।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাসিয়া মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে জানান, ইন্দোনেশিয়া ইহুদীবাদী ইসরায়েলকে কিছুতেই স্বীকৃতি দেবে না। খবর জাকার্তা পোস্টের।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা নেই এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কখনোই ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেনি। ফিলিস্তিন ইস্যুতে ইন্দোনেশিয়ার যে পররাষ্ট্র নীতি রয়েছে তা মূলত দেশের সংবিধান অনুসরণ করেই পরিচালিত হচ্ছে।

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সম্প্রতি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আরও কয়েকটি মুসলিম দেশ সেই পথে এগোচ্ছে। সেই সূত্র ধরে ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট অজ্ঞাত এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে বলেছে, ওমান এবং ইন্দোনেশিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে।

এরপর ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাসিয়া দেশটির অবস্থান পরিস্কার করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ