সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

মাটিরাঙ্গায় অসহায় ২৫০ জনের মাঝে কাপড় বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ও তবলছড়ি ইউনিয়নের অসহায় নারীদেরকে বোরখা, বিভিন্ন মসজিদের ইমাম- মুয়াজ্জিন এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে পাঞ্জাবির কাপড় বিতরণ করা হয়েছে।

আজ ( =১৭ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় রেজাউল করিম ফাউন্ডেশন এর অর্থায়নে তবলছড়ি ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে প্রায় ২৫০ জনের মাঝে এ কাপড় বিতরণ করা হয়।

এ সময় বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ আবুল বাশার বড়নাল, তবলছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আলী ভূইয়া, ওমান প্রবাসী মুহাম্মদ রেজাউল করিম, বিশিষ্ট সমাজ সেবক ডা. জামাল উদ্দিন আহমেদ, সোলাইমান, মুহাম্মদ ফরিদ মেম্বার বড়নাল, আবু হানিফ সওদাগর, ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদ আব্দুল কাইয়ূমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা করোনাকালীন এই দুরবস্থায় সাহায্য পেয়ে এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ