শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সাভারে প্রতারক চক্রের দুই তরুণীসহ গ্রেপ্তার ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভুয়া কোম্পানি খুলে চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভারে সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তেঁতুলঝোড়া কলেজ রোড এলাকায় তরিকুল ফোরস্টার সিকিউরিটি সার্ভিস লিমিটেডের কার্যালয়ে থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর সদস্যরা। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতারক চক্রের সদস্যরা হলেন- নওগাঁ জেলার মো. সেলিম হোসেন (২৯), মানিকগঞ্জ জেলার মো. সোহেল রানা (২৪), তাসলিমা আক্তার (২০), নারায়ণগঞ্জের মো. আজিজুল ইসলাম (২২), বগুড়ার মো. সোহান (১৮), মাদারীপুরের মো. জাহাংগীর হোসেন (২১) ও ঢাকার ফারহানা আক্তার সীমু (১৮)।

মো. জিয়াউর রহমান চৌধুরী জানান, বুধবার সন্ধ্যায় তরিকুল ফোরস্টার সিকিউরিটি সার্ভিস লিমিটেডের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ২০০টি নিয়োগ বিজ্ঞপ্তি, ২৫টি জীবনবৃত্তান্ত, ৫টি অব্যাহতির ফরম, ৩০টি নিয়োগ বিজ্ঞপ্তির ছোট ব্যানার, স্ক্যানার, সিপিইউ, মনিটর, ল্যাপটপ ও ১১টি মোবাইল জব্দ এবং ৭ প্রতারককে গ্রেপ্তার করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানটি থেকে প্রতারণার শিকার ১২ জন চাকরিপ্রার্থীকে উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ