বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা মহামারিতে আরও ধনী হলো ইউরোপের দেশ ডেনমার্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারির কারণে যেখানে পুরো বিশ্বের অর্থনীতি দেউলিয়াপ্রায়। করোনা সময়কালীন ও করোনার পরও ক্ষুধা আর দারিদ্র্যে বিপর্যস্ত থাকবে পুরো বিশ্ব, এমনই পূর্বাভাস দিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। সেখানে একটি দেশের অবস্থান ব্যতিক্রম। বলছি, ইউরোপের দেশ ডেনমার্কের কথা। মহামারিতে এই দেশের নাগরিকরা আরো বেশি অর্থের মালিক হয়েছেন।

কোপেন হেগেনে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০ সালে করোনা মহামারির মধ্যে এ স্ক্যান্ডিনেভিয়ান দেশটির নাগরিকদের জুলাই থেকে সেপ্টেম্বরে অর্থ বেড়েছে ৯৩ হাজার কোটি ডলার; যা মহামারির আগের চেয়ে অনেক বেশি। গত দুই প্রান্তিকে স্টক আর বন্ডের মধ্য দিয়ে বেড়েছে দেশটিতে কোটিপতির সংখ্যা আর তাদের মোট অর্থের পরিমাণ। স্টক আর বন্ডের মাধ্যমে দুই প্রান্তিকে দেশের অর্থনীতিতে যোগ হয়েছে ১১ হাজার ৬০০ কোটি ডলার। যদিও মহামারির কারণে বছরের প্রথম প্রান্তিকেই লোকসান হয়েছে ৮ হাজার ৯০০ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, চতুর্থ প্রান্তিকেই রেকর্ড গড়েছে ডেনমার্ক। তবে করোনা মহামারির দ্বিতীয় ধাপের সংক্রমণের কারণে আবারো অবনতি হতে পারে দেশটির অর্থনীতির। বেশির ভাগ ড্যানিশ নাগরিকের অর্থের পরিমাণ গড়ে ৩ লাখ ২০ হাজার ডলার। এর মধ্যে ১০ শতাংশ নাগরিকই পেনশনের ৪০ শতাংশের বেশি অর্থ সঞ্চয় করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ