মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

স্কুলে শিক্ষার্থীদের রোল নম্বর প্রথা বাতিল করে আইডি নম্বর করা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের শ্রেণি রোল নম্বর প্রথা বাতিল হচ্ছে। রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেওয়া হবে। ২০২১ শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকরের চেষ্টা করছে সরকার। মঙ্গলবার অনলাইনে এক ব্রিফিংয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রত্যেক শ্রেণিতে যে রোল নম্বর থাকে, রোল নম্বরের যে প্রথা চলে আসছে, এতে অনভিপ্রেত প্রতিযোগিতা হচ্ছে। যাতে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাবের অভাব ঘটে। এই রোল নম্বরের কারণে সবাই সামনে আসতে চায়।

আমরা চেষ্টা করছি ২০২১ শিক্ষাবর্ষ থেকে শ্রেণি রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর প্রদান করতে। এতে পুরনো রোল নম্বর প্রথার বিলুপ্তি হবে। আর অনভিপ্রেত প্রতিযোগিতা বন্ধ হয়ে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি হবে।’ এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ২০২১ সালের জুনে নেওয়া হতে পারে এসএসসি ও সমমানের পরীক্ষা।

আর এইচএসসি পরীক্ষা নেওয়া হতে পারে ২০২১ সালের জুলাই-আগস্ট নাগাদ। বই উৎসবের বিষয়ে ডা.দীপু মনি জানান, করোনার কারণে এবারের বই উৎসব একই দিনে সব শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যাবে না।

প্রতি শ্রেণির বই বিতরণে তিন দিন করে সময় দেওয়া হবে। অর্থাৎ ষষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১২ দিনে বই বিতরণ করা হবে। তবে বরাবরের মতো ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী বই বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ