মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

অক্সফোর্ডের টিকা অনুমোদন দিল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার ব্যবহারে অনুমোদন দিয়েছে ভারত। দেশটিতে আগামী বুধবার থেকে এ টিকা প্রয়োগ করা হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে ভারতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় (এসআইআই) প্রস্তুত হচ্ছে করোনার টিকা ‘কোভিশিল্ড’। এর আগে যুক্তরাজ্য এ টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি দিয়েছে।’

গতকাল শুক্রবার এক বৈঠকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘কোভিশিল্ড’ টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। ভারতের এই বিশেষজ্ঞ কমিটি মূলত টিকার বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে, সেটি নিরাপদ ও কার্যকর কিনা-তা বিবেচনা করে দেখেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সুপারিশ বা ছাড়পত্র বিবেচনার জন্য পাঠানো হবে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে। ডিসিজিআইয়ের চূড়ান্ত অনুমোদন ছাড়া ভারতে কোনো ওষুধ বা টিকার ব্যবহার বা প্রয়োগ করা যায় না।

কোভিশিল্ডকে অনুমোদন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছ ডিসিজিআই। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে চায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ