মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৬০০, মৃত্যু ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৫৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জন।

আজ শনিবার (২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৮৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৫৯৯ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ৪৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৮ লাখ ৩৬ হাজার ৪৪২ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ৭০৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৯৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ