বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

মাদরাসা বন্ধ করে ভারতকে মুসলিম শুন্য করার ষড়যন্ত্র চলছে: আল্লামা আতাউল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসামে ৭০০ মাদরাসা বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

তিনি বলেছেন, ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার পরিকল্পিত ভাবে ভারত থেকে ইসলাম ও মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, প্রত্যেক জাতিকে প্রাতিষ্ঠানিকভাবে তাদের নিজস্ব কৃষ্টি কালচার শিক্ষারসুযোগ করে দেয়া সরকারের দায়িত্ব। মাদরাসা বন্ধ করে মুসলমানদের কে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভারতের মুসলমানদের অধিকার রক্ষায় ওআইসিসহ মুসলিম দেশের সরকার প্রধানদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আজ রাজধানীর কামরাঙ্গীরচরে নুরিয়া মাদরাসায় সিলেট থেকে আগত ওলামায়ে কেরামের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা ইমরান আহমেদ চৌধুরী, মাওলানা খায়রুল আমীন, মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ