শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

হোয়াইট হাউজে নিয়োগ পেলেন আরব-মার্কিন মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে নিয়োগ দিয়েছেন ডানা শুবাত নামে এক আরব-মার্কিন নাগরিককে। এ নিয়ে দুইজন আরব-মার্কিন নাগরিককে হোয়াইট হাউজে নিয়োগ দিলেন বাইডেন। খবর আরব নিউজের।

জানা গেছে, ডানা শুবাত কলোরাডো সিনেটর মাইকেল ব্যানেটের একজন সিনিয়র আইন উপদেষ্টা। তার পিতা-মাতা জর্দান থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলেন। শুবাতের আগে গত নভেম্বরে হোয়াইট হাউজের আইন বিষয়ক অফিসে সহ-সহকারী পরিচালক হিসেবে ফিলিস্তিন-আমেরিকান রিমা দোদিন নিয়োগ প্রাপ্ত হন।

১৫ বছরেরও বেশি সময় ধরে দোদিন মার্কিন সিনেটর জিম ডারবিনের ডেপুটি চীফ অব স্টাফ হিসেবে কাজ করেছেন।

এদিকে জো বাইডেন বলেন, শুরুর থেকেই আমি এবং নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এমন একটি প্রশাসন গড়তে প্রতিজ্ঞাবদ্ধ যা আমেরিকাকে প্রতিনিধিত্ব করে। আমরা একটি সুদক্ষ দল তৈরি করতে চাই যা বর্তমানের এবং ভবিষ্যতের সঙ্কটকালে কার্যকর সমাধান দিতে পারে।

সাম্প্রতিক নিয়োগ সম্পর্কে তিনি বলেন, আশা করি, তাদের দক্ষতা ও জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা আমাদের দেশকে আরও উন্নত স্থানে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা একসাথে চলতে চাই। এমন কিছুই নেই যা জাতি হিসাবে আমরা অর্জন করতে পারবো না।

সূত্র জানিয়েছে, বেনেটের অফিসে শুবাত মধ্যপ্রাচ্যের বিষয়গুলো দেখাশুনা করতেন। শুবাতের নিয়োগ প্রসঙ্গে বাইডেন বলেন, শুবাতের পিতা-মাতা জর্দান থেকে আগত হয়েছে আমেরিকান অভিবাসী হয়েছিলেন। শুবাত তাদের প্রথম বংশধর যিনি একজন মার্কিন হিসেবে জন্মেছেন। ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করলেও তিনি বেড়ে উঠেছেন কলোরাডোতে। সে ইউনিভার্সিটি অব কলোরাডো থেকে স্নাতক সম্পন্ন করেন।

উল্লেখ্য, গত আগস্টে বাইডেন আরব-আমেরিকান নাগরিকদের সঙ্গে ‘প্ল্যান ফর পার্টনারশীপ’ প্রকাশ করেন। ঐতিহাসিক বিবৃতি প্রদানকালে বাইডেন বলেছিলেন, আরব-আমেরিকান নাগরিকরা আমাদের জাতি গঠনের জন্য এক অপরিহার্য জাতিগোষ্ঠী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ