মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আগামীকাল ভোলার মদিনাতুল উলুম মাদরাসায় ৫০সালা দস্তারবন্দি মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল ফাতাহ কাসেমী: দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলার তজুমদ্দিন থানাধীন ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম’ এর ৫০সালা দস্তারবন্দী মহাসম্মেলন হবে।

আগামীকাল ৩০ জানুয়ারি শুরু হবে এ সম্মেলন। চলবে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি। তিন দিনব্যাপী এ দস্তারবন্দি মহাসম্মেলন মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে মাদরাসার ফুজালাদের পাগড়ী প্রদান করা হবে।

জানা গেছে, দস্তারবন্দিকে কেন্দ্র করে ভোলা জেলার প্রতিটি উপজেলার বিভিন্নস্থানে সাঁটানো হয়েছে পোস্টার, লিফলেট, ব্যানার, বিলবোর্ড ইত্যাদি । এছাড়া, প্রতিটি জেলায় ফুজালা পরিষদের উপজেলা শাখা গঠন করে কাজ এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠিতব্য এ দস্তারবন্দি মহাসম্মেলনে উপমহাদেশের খ্যাতিমান উলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন বলে জানান জামিআর মুহতামিম মাওলানা মুসলেহুদ্দীন ইসলামপুরি।

তিনি আরও বলেন, সম্মেলন যত এগিয়ে আসছে প্রচারণার কাজ তত বাড়ছে। বাংলাদেশের বরেণ্য ব্যক্তিবর্গের পরামর্শের মাধ্যমে সম্মেলন সফল হবে বলে জানান তিনি। এছাড়া তিনি ফুজালােদের পাগড়ি নিশ্চিত করতে দ্রুত নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ