শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

মুন্সীগঞ্জে মসজিদের দানবাক্স ভেঙে চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের দান বাক্স ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ মার্চ) জুমার নামাজের পর আনুমানিক ৩টার দিকে এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা মুসল্লিদের।

জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা যখন চলে যায়, সে সময় মসজিদ ফাঁকা পেয়ে ৩টি দান বাক্স ভেঙে এবং অপর ৩টি দানবাক্স নিয়ে যেতে সক্ষম হয় চোর।

মুসল্লিরা বলছেন, মোট ৬টি কাঠের তৈরি দানবাক্সে মাসিক জমানো আনুমানিক ১০-১২ হাজার টাকা চুরি হয়েছে।

দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইমদাদুল হক আরেফী বলেন, পবিত্র জুমার নামাজ আদায় করে আমি বাসায় চলে যাই। আসরের নামাজের সময় মসজিদে প্রবেশ করে ৩টি দানবাক্স ভাঙা অবস্থায় দেখতে পাই এবং অপর ৩টি দানবাক্স নাই।

মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবুল বাশার জানান, জুমার নামাজের পর দান বাক্সগুলো প্রতিদিনের মতো মসজিদের শোকেসের ভেতরে রেখে বাসায় চলে যাই। বাসা থেকে খাওয়া-দাওয়া শেষ করে দিঘীরপাড় বাজার ব্যবসায়ীদের থেকে মাসিক বেতন আদায়ের জন্য যাই। বেতন আদায় শেষে আসরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করে দেখি এ অবস্থা।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, প্রতি মাসের ধারণানুসারে ১টি বাক্সে মাসে এক থেকে দেড় হাজার টাকা ওঠে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ