বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের যেসব এলাকায় হতে পারে বৃষ্টি  গ্রিন টি খেলে কি সত্যিই ওজন কমে? জেনে নিন আসল তথ্য জোরে কেরাত পড়তে হয়—এমন নামাযের কাযা আদায়ে কি জোরে কেরাত পড়তে হবে? এক আলেমের চোখে প্রতিভা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’

আগামীকাল থেকে সারাদেশে শুরু হবে টিসিবি'র প্রাক রমজান পণ্য বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুরু হচ্ছে টিসিবি'র প্রাক রমজান পণ্য বিক্রি কার্যক্রম।

আগামীকাল বুধবার (১৭ মার্চ) থেকেই ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে এক যোগে শুরু হবে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, ১৭ মার্চ থেকে ৫০ টাকা কেজি দরে চিনি, ৫৫ টাকা কেজি মশুর ডাল, ৯০ টাকা লিটার সয়াবিন তেল এবং ১৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হবে। ভোক্তারা একবারে সর্বোচ্চ ২ থেকে ৪ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ থেকে ৫ লিটার তেল কিনতে পারবেন।

রাজধানীতে ৮০টি পয়েন্টে ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করবে টিসিবি। এছাড়া চট্টগ্রাম সিটির ২০টি পয়েন্ট সহ দেশব্যাপী ৪শ'টি পয়েন্টে পাওয়া যাবে টিসিবি'র পণ্য।

প্রাথমিকভাবে প্রাক রমজান বিক্রয় কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত। পরে আগামী পহেলা এপ্রিল থেকে সারাদেশে ৫শ' টি পয়েন্টে আলাদাভাবে রমজানের নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হবে বলেও জানিয়েছে টিসিবি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ