মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

৪৮৭ কোটি টাকা ব্যয়ে ৮৫ হাজার ল্যাপটপ কিনছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশের পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যে ওয়েব ক্যামেরাসহ ৮৫ হাজার ল্যাপটপ কিনতে যাচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৮৭ কোটি ২১ লাখ টাকা। আজকের সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

সভার প্রস্তাব অনুযায়ী, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিতব্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্যে ৮৫ হাজার ল্যাপটপ, পাঁচ হাজার ওয়েব ক্যামেরা, পাঁচ হাজার রাউটার ও পাঁচ হাজার নেটওয়ার্ক সুইচসহ অন্যান্য আইটি সামগ্রী সংগ্রহ, সরবরাহ ও স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

কোন কোন ঠিকাদার কাজ পেয়েছে, সেটা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তালিকা আগামী সভায় কমিটিকে দেওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে বলা হয়েছে। সেটা দিলে তখন তা বলা যাবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ