রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

পরীক্ষকদের জন্য বেফাকের খাতা দেখার তারিখ পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবাের্ড বেফাকের খাতা দেখার জন্য পরীক্ষকদের কেন্দ্রে বসে খাতা দেখার তারিখ পরিবর্তন হয়েছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বেফাক কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) এ বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবাের্ড বেফাক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সকল মুমতাহিনকে জানানাে যাচ্ছে যে, মুমতাহিনদের (পরীক্ষক) কেন্দ্রে বসে খাতা দেখার পূর্ব নির্ধারিত সময় পরিবর্তন হয়ে ৩ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

অতএব, সকল মুমতাহিনকে ৩ এপ্রিল সকাল ৮টায় নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরােধ করা হলাে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ