মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফরিদাবাদ মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৮ মার্চ) বিকাল ৪ টার দিকে মাদরাসায় এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি নুরুল আমিন।

তবে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরীক্ষার ফরিদাবাদ মাদরাসা মারকাজ খোলা থাকবে কিনা? এমন প্রশ্ন করলে মুফতি নুরুল আমিন জানান, ‘আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে পরামর্শ করার সুযোগ পায়নি। তবে তাকমিল পরীক্ষা চলাকালীন ফরিদাবাদ মাদরাসার মারকাজ খোলা থাকবে ইনশাআল্লাহ!

এর আগে আজ রোববার বেলা বারোটার দিকে ফরিদাবাদ মাদরাসায় হামলা করে পুলিশ। হামলায় কোন নিহতের খবর পাওয়া না গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকে আজ দেশব্যাপী পালিত হয়েছে শান্তিপূর্ণ হরতাল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ