মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তিনদিন পিছিয়েছে হাইয়াতুল উলিয়া’র পরীক্ষা; জেনে নিন নতুন রুটিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

তিনদিন পিছিয়েছে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় পরীক্ষা। ১৪৪২ হিজরীর দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু হবে ১৯ শা‘বান ১৪৪২ হিজরী, ৩ এপ্রিল ২০২১ ঈসাব্দ, শনিবার থেকে। হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রকাশ করা হয়েছে এ বছরের পরীক্ষার নতুন রুটিন।

[caption id="attachment_214283" align="aligncenter" width="613"] পরীক্ষার সময়সূচি( পুনঃসংশোধিত)[/caption]

আজ মঙ্গলবার (৩০ মার্চ) মতিঝিলের কাবিলা ভবনে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০ টায় শুরু হয় এ বৈঠক। এতে সভাপতিত্ব করেছেন গওহারডাঙ্গা বোর্ডের চেয়ারম্যান ও হাইয়াতুল উলিয়ার সদস্য মুফতি রুহুল আমিন।

হাইয়াতুল উলিয়ার আজকের বৈঠকে উপস্থিত ছিলেন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা নূরুল আমিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা ছফিউল্লাহসহ হাইয়াতুল উলিয়ার প্রমূখ সদস্যবৃন্দ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ