সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

করোনায় আক্রান্ত শায়খ ইউসুফ আল কারজাভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ ।।

করোনায় আক্রান্ত হয়েছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ মুসলিম স্কলারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ইউসুফ আল কারজাভি। তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আল কারাজাভির একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় জানানো হয়, বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ আল কারাজাভি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তবে তিনি সুস্থ আছেন এবং মহান আল্লাহর নিকট দুরারোগ্য হওয়ার জন্য প্রার্থনা করছেন। তিনি তার অনুসারী এবং মুসলিম উম্মাহর নিকট নিজ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ইউসূফ আল-কারযাভী হলেন একজন মিশরীয় ইসলামিক স্কলার। ইসলামিক বিভিন্ন বিষয়ে লেখা তার কয়েকশ গ্রন্থ রয়েছে। সবগুলোই পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। আল জাজিরা টেলিভিশনে শরীয়াহ এবং জীবন নামক তার অনুষ্ঠান তাকে পৃথিবীব্যাপি পরিচিত করে তোলে। তিনি মিশর ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড এর পরামর্শক। তাকে ব্রাদারহুড়ের শীর্ষস্থানীয় নেতা মনে করা হয়। তিনি আলেমদের আন্তর্জাতিক সংগঠন ইত্তেহাদুল আলামী লি উলামাইল মুসলিমীন এর সভাপতি ছিলেন।

ইসলামী শিক্ষায় অবদানের জন্য আন্তর্জাতিক বাদশাহ ফয়সাল পুরস্কারের জন্য তাকে সিলেক্ট করা হয়। মুসলিম বিশ্বের নোবেল খ্যাত এ পদক তিনি পান ১৪১৩ হিজরীতে।

বাংলায় অনুদিত তার বই সমূহ

সুন্নাহর সান্নিধ্যে, ইসলামী পুনর্জাগরণ: সমস্যা ও সম্ভাবনা, ইসলামে হালাল হারামের বিধান, ঈমান ও সুখ, বুদ্ধিদীপ্ত জাগরণের প্রত্যাশায়,
ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, আধুনিক যুগ ইসলাম কৌশল ও কর্মসূচী, ইসলাম ও চরমপন্থা, ইসলাম ও শিল্পকলা, ইসলামী রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ, ইসলামে অর্থনৈতিক নিরাপত্তা, ইসলামে এবাদতের পরিধি, ইসলামে দারিদ্র বিমোচন, ইসলামের যাকাতের বিধান ১ম ও ২য় খণ্ড,
জেরুজালেম বিশ্ব মুসলিম সমস্যা। সূত্র: The Peninsula Qatar

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ