বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

টেকনাফ শিবিরে করোনা আক্রান্ত হয়ে প্রথম রোহিঙ্গার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলার শিবিরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

মৃত রোহিঙ্গার নাম সুলতান আহমদ (৬৭)। তিনি টেকনাফের শালবাগান আশ্রয়শিবিরের (২৬ নম্বর) বি-৬ ব্লকের বাসিন্দা ছিলেন। গত রোববার রাতে কক্সবাজার সদর হাসপাতালে ওই রোহিঙ্গার মৃত্যু হলেও তা প্রকাশ পায় সোমবার রাত।

এর আগে করোনায় উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে ১০ রোহিঙ্গার মৃত্যু হলেও টেকনাফ শিবিরে এটাই প্রথম মৃত্যু।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী জানান, রোববার রাত ৯টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুলতান আহমদকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকালে টেকনাফের শালবন আশ্রয়শিবিরে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন, সুলতান আহমদ গত এক মাস আগে পেটের টিউমারের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাকালে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

সোমবার রাতে বৃদ্ধের জানাজা ও দাফনের পর করোনায় একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ