সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ইন্দোনেশিয়ায় ৫৩ জন নাবিকসহ সাবমেরিন নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার কেআরআই নাঙ্গালা-৪০২ নামের একটি সাবমেরিন ৫৩ জন নাবিকসহ নিখোঁজ হয়েছে। এর পরপরই দেশটির নৌবাহিনী সাবমেরিনটির খোঁজে নেমেছে।

সাবমেরিনটি বালি দ্বীপের দক্ষিণে একটি সামরিক অনুশীলনে অংশ নিয়েছিল।পরবর্তীতে এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন, সাবমেরিনটির খোঁজে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

এদিকে সাবমেরিনটির খুঁজে পেতে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সিঙ্গাপুর ও অস্টোলিয়াকে সাহায্যের জন্য অনুরোধ করা হয়েছে। তবে দুই দেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

বিবিসি জানিয়েছে বুধবার সকালে বালি উপকূল থেকে ৬০ মাইল (৯৬ কিলোমিটার) দূরে জার্মান তৈরি সাবমেরিনটি নিখোঁজ হয়।

এএফপিকে দেশটির ফাস্ট এডমিরাল জুলিয়াস উইদজোনো বলেছেন, সাবমেরিনটির খোঁজ চালাচ্ছে নৌবাহিনী।আমরা জানি ওই এলাকাটি অনেক গভীর।

নিখোঁজ সাবমেরিনটি ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। এটি ১৯৭০ দশকের শেষ দিকে তৈরি করা হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ