সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

এবার ইসরায়েলের সঙ্গে মিলে আমিরাতের সামরিক মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রিসে চলা সামরিক মহড়ায় এবার ইসরায়েলের সঙ্গে যোগ দিয়েছে আরব আমিরাত।

গত বছরের আগস্টে কথিত শান্তিচুক্তি সইয়ের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার পর প্রথমবারের মতো প্রকাশ্যে ইহুদিবাদী দেশটির সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে আমিরাত। খবর তাসনিম নিউজের।

গ্রিসে গত রোববার থেকে শুরু হওয়া এ মহড়া শেষ হবে শুক্রবার।এ মহড়ায় স্বাগতিক দেশ গ্রিস ছাড়াও অংশ নিয়েছে সাইপ্রাস, ফ্রান্স, আমেরিকা, স্পেন ও কানাডা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মহড়ায় যুদ্ধবিমানের ডগফাইট, ব্যাপকভিত্তিক বিমান হামলা ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার মুখে পালিয়ে যাওয়ার অণুশীলন চালায় দু পক্ষের সেনারা।

এর আগে ২০১৬ ও ২০১৭ সালের মহড়ায় ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি থেকে বিমান মহড়া চালিয়েছে কিন্তু এবার দুই পক্ষের মধ্যে প্রকাশ্য সামরিক সহযোগিতার আওতায় এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

ইসরায়েলের পক্ষ থেকে এফ-১৫ এবং এফ-১৬ জঙ্গিবিমান, বোয়িং ৭০৭ রিফুয়েলিং ট্যাংকার ও গাল্ফস্ট্রিম জি-৫০৫ নজরদারি বিমান এ মহড়ায় অংশ নিচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ