বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ফেনীতে বিদেশি মদসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীতে ৩১ বোতল বিদেশি মদসহ দাগনভূঞার দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে জেলা শহরের হাসপাতাল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল রাত সাড়ে ৮টার দিকে শহরের হাসপাতাল মোড়ে ভূইয়া স্টোরের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

এ ঘটনায় দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর এলাকার তপন চন্দ্র দাসের ছেলে প্রান্ত চন্দ্র দাস (২৩) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে একরাম হোসেন রবিনকে (১৯) আটক করা হয়।

র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, আটক মাদক কারবারিরা দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ফেনীর দাগনভূঞাসহ আশপাশের জেলায় বিক্রি করে আসছে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ