সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়া উপকূলে নৌকাডুবে ১শ'র বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নৌযানটিতে কমপক্ষে ১৩০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও জীবিত কাউকে উদ্ধারের তেমন কোন আশা নেই বলে জানিয়েছে উদ্ধারকারী দলগুলো। বুধবার সকালে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বলে জানানো হয়।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, লিবিয়ার কোস্টগার্ড অভিবাসীদের উদ্ধারে এগিয়ে আসেনি। আন্তর্জাতিক আইনের প্রয়োগ না করা ও দেশগুলোর অবহেলার কারণে অভিবাসীরা এমন নির্মম পরিণতির শিকার হচ্ছে বলেও অভিযোগ সংস্থাগুলোর। বৃহস্পতিবারের এই দুর্ঘটনা ছাড়াই চলতি বছর ভূমধ্যসাগরে নৌকাডুবে অন্তত ৩৫০ জনের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ