বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

১২০০ ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার ভোর রাতে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মো: তারিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোররাত ৪টার দিকে গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিপি আক্তার নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরর প্রস্ততি চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ