বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় কেএইচ খান বিজয় নামে এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে শহরের মোল্লাতেঘরিয়া এলাকার কুষ্টিয়া অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালে র‌্যাব ও জেলা প্রশাসন যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেট সবুজ হাসান। তিনি জানান, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের কোড জাল করে মানুষের সঙ্গে প্রতারণার অপরাধে কেএইচ খান বিজয় নামে ওই ভুয়া ডাক্তারকে আটক করা হয়। জেলা শহরের মোল্লাতেঘরিয়া এলাকার কুষ্টিয়া অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সাটিফিকেট যাচাই করে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোড জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।

বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনে ভুয়া চিকিৎসক কে এইচ খান বিজয়কে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ডাক্তারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ওই হাসপাতালের মালিক সাইদুল ইসলামকে একই আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় কুষ্টিয়া র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর মাহাফুজুর রহমানসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ