বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


আল্লাহর সাহায্যে ইসরায়েলের বিরুদ্ধে ৬ মাস যুদ্ধ চালানোর মতো ক্ষেপণাস্ত্র মজুদ আছে: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিরুদ্ধে ৬ মাস যুদ্ধের চালিয়ে যাওয়ার মতো ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন আল কাসসাম ব্রিগেড।

হামাসের রকেট হামলায় এক ইসরায়েলি নিহত হবার কয়েক মিনিট পর এ ঘোষণা দেয়া হয়।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, আল্লাহর সাহায্যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ৬ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ক্ষেপণাস্ত্র মজুদ রেখেছি। গাজার আবাসিক ভবনে নির্বিচার বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের জন্য শিগগিরই বড় ধরণের পরিণতি অপেক্ষা করছে।

হামাসের ছোড়া রকেট ইসরায়েলের রাজধানী তেলআবিবের রামাত গান এলাকার একটি ভবনে আঘাত হানে। এতে  এক ইসরায়েলি নাগরিক নিহত ও কয়েকজন আহত হন।  এ ছাড়া তেলআবিবের কাছে আরব টাউন, রিশন লিজন এলাকায়ও রকেট বিস্ফোরিত হয়।

ইসরায়েলের পক্ষ থেকে রকেট হামলার ছবি টুইট করে জানানো হয়, তেলআবিব মেট্রোপলিটন এলকায় রকেট হামলা চালানো হয়েছে। এটি মধ্য ইসরায়েলের রামাত গান আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়েছে।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, গত সোমবার থেকে গাজায় আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন এলাকায় দুই হাজারের বেশি রকেট ছুড়েছে ফিলিস্তিনিরা।

খবরে বলা হয়, এ কয়দিন গাজা থেকে যেসব রকেট ছোঁড়া হয়েছে, তাতে পরিচিত প্রযুক্তিই ব্যবহার করা হয়েছে।  ২০১৪ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষের সময়ও একই ধরনের রকেট ছোঁড়া হয়েছিল। তবে এবার রকেট ছোঁড়ার ধরন পাল্টেছে তারা।

উজি রুবিন নামের একজন ইসরায়েলি প্রতিরক্ষা ইঞ্জিনিয়ার বলেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি ফিলিস্তিনি আগের প্রযুক্তিই ব্যবহার করছে। তবে এবারের রকেটগুলোর আকার ২০১৪ সালের চেয়ে ভিন্ন। এসব রকেটে ভারী ওয়ারহেড রয়েছে বলেও জানিয়েছেন ইসরায়েলের মিসাইল ডিফেন্স অর্গানাইজেশনের সাবেক প্রধান।

হামাসের কাছে কী পরিমাণ অস্ত্র আছে?

হামাসের কাছে কী পরিমাণ অস্ত্রশস্ত্র আছে তা সঠিকভাবে জানা যায় না। তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সের একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাইকেল হারজগ বলেছেন, তাদের কাছে ৮-১০ হাজার রকেট থাকতে পারে। হারজগ এখন ওয়াশিংটন ইন্সটিটিউটে একজন ফেলো।

বৃহস্পতিবার হামাসের সামà