রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

দাম বাড়ছে সিম কার্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিম কার্ডের ওপর সম্পূরক শুল্কহার ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব পাস হলে মোবাইলের সিম কার্ডের দাম বাড়বে।

জানা যায়, আগে সিম কার্ডের ওপর সম্পূরক ছিল ১৫ শতাংশ। এবারের ২০ শতাংশ আরোপ হলে তা দাঁড়াবে ৩৫ শতাংশে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের মোট চাহিদার ১০ শতাংশেরও কম সিম আমদানি করা হয়। ৯০ শতাংশ সিম দেশেই তৈরি হয়। ফলে সিম কার্ডে শুল্ক আরোপ হলেও তা খুব বেশি প্রভাব ফেলবে না। প্রসঙ্গত, দেশে এখন ৭টি প্রতিষ্ঠান সিম তৈরি করে।

বাজেট প্রতিক্রিয়ায় মোবাইল ফোন অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, দেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট প্রদানের জন্য সরকারকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। প্রস্তাবিত এই বাজেট আসছে অর্থবছরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে।

দুর্ভাগ্যজনকভাবে প্রস্তাবিত এই বাজেট দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে টেলিযোগাযোগ খাতের অবদানকে সর্বোচ্চ অবদান হওয়ার পথকে কিছুটা হলেও সংকুচিত করবে। এরপরেও আমরা সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে পরিপূর্ণ উদ্যমে কাজ করে যেতে চাই। অন্যদিকে বাজেট প্রস্তাবে স্মার্ট কার্ডে ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রস্তাব করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ