রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে যাওয়া আরিফ হোসেন (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নদী থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত আরিফ হোসেন মুন্সিগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চান্দুরী গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে। তিনি জুরাইন ফজলুল করিম ইসলামীয়া মাদরাসা শিক্ষার্থী ছিলেন।

নিহতের মামা সাদ্দাম হোসেন জানান, গত দুইদিন আগে আরিফ হোসেন তার মায়ের সাথে উপজেলার তারাব এলাকায় তার নানা বাড়ি বেড়াতে আসেন।

গত মঙ্গলবার দুপুরে তার ভাগনে আরিফ হোসেন বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গেলে তার সকল বন্ধুরা উঠে আসলেও তিনি উঠে আসেননি। পরে আত্মীয়-স্বজন ও ডেমরা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান তাকে পায়নি।

পরদিন বুধবার দুপুরে আত্মীয়-স্বজনরা আরিফের লাশ নদীতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা উদ্ধার করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ