মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আলোর মুখ দেখছে শায়খুল কুরআন রহ.-এর স্মারকগ্রন্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘শায়খুল কুরআন’ খ্যাত যুগের মুজাদ্দিদ মাওলানা কারী বেলায়েত হুসাইন রহ. বিদায় নিয়েছেন প্রায় চার বছর আগে, ২০১৭ সালে। বছর-দুয়েক আগেই তাঁর জীবন ও কর্মের ওপর একটি স্মারকগ্রন্থের কাজের সূচনা হয়। হজরতের সাহেবজাদা মাওলানা মাসীহুল্লাহ, মাওলানা কালীমুল্লাহ ও মাওলানা ফয়জুল্লাহ কাজটি তদারকি করছেন। তত্ত্বাবধান করছেন মাওলানা ইসমাঈল বেলায়েত।

শায়খুল কুরআন মাওলানা কারী বেলায়েত হুসাইন রহ. এর স্মারকগ্রন্থ আলোর মুখ দেখতে যাচ্ছে বলে জানিয়েছেন গ্রন্থটির সম্পাদক হুমায়ুন আইয়ুব।

তিনি জানান, হজরত হাফেজ্জী হুজুর রহ. ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার মক্তব প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখতেন তা অনেকটা বাস্তবায়ন হয়েছে তাঁর একান্ত শাগরেদ ও খলিফা হজরত মাওলানা কারী বেলায়েত হুসাইন রহ.-এর মাধ্যমে। তাঁর আবিষ্কৃত নূরানী শিক্ষার ভূমিকার কথা সবার জানা। এদেশে কুরআনে কারিমের সহিহ-শুদ্ধ তেলাওয়াতের পেছনে বড় অবদান নূরানীর।

স্মারকগ্রন্থের প্রধান সম্পাদকের কাজটি করেছেন লেখক সাংবাদিক জহির উদ্দিন বাবর। আর মূল সম্পাদকের কাজ করেছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

মাঠ পর্যায় থেকে লেখা সংগ্রহের ক্ষেত্রে হাসান আল মাহমুদ, আমিন আশরাফ, মোস্তফা ওয়াদুদ, কাউসার লাবীব, আবুল ফাতাহ কাসেমী, ইশতিয়াক সিদ্দিকীসহ আওয়ার ইসলাম টিম কাজ করেছে। স্মারকগ্রন্থটি বিশুদ্ধকরণে ভূমিকা রাখছেন মুনীরুল ইসলাম। অঙ্গসজ্জার কাজ করছেন রফরফ কর্ণধার ইলয়াস হোসাইন। প্রচ্ছদ এখনও চূড়ান্ত হয়নি। ছয় শতাধিক পৃষ্ঠার স্মারকগ্রন্থটিতে প্রায় দু’শো লেখকের লেখা স্থান পেয়েছে। সার্বিক কাজ শেষ পর্যায়ে। চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। আশা করা যাচ্ছে ঈদুল আজহার আগে-পরে স্মারকগ্রন্থটি পাঠকের হাতে পৌঁছবে ইনশাআল্লাহ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ