রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে টিকটকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ বাইডেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনা অ্যাপ টিকটক এবং উইচ্যাটের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপের যে নির্বাহী আদেশ রাজি করেছিলেন, তা প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

দ্য ভার্জ জানিয়েছে, ট্রাম্পের আদেশের জায়গায় বাইডেন এখন কমার্স সেক্রেটারিকে অ্যাপ দুটির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিচ্ছেন। এগুলো ব্যবহারে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ হুমকির মুখে পড়ার সম্ভাবনা আছে কি না, সেটিই মূলত দেখা হবে।

গত বছর ডোনাল্ড ট্রাম্প চীনের একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেন। তার দাবি ছিল, প্রতিষ্ঠানগুলো চীন সরকারের হয়ে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সন্তোষ জানিয়ে বিবৃতি দিয়েছে চীন। বৃহস্পতিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র গাও ফেঙ্গ বলেন, ‘যুক্তরাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’

তবে টিকটক কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের প্রায় ৮ কোটি নাগরিক প্রতি মাসে অ্যাপটি ব্যবহার করে থাকে।

ট্রাম্প তার আমলে শুধু নির্বাহী আদেশ জারি করেই বসে থাকেননি। টিকটকের মালিকানা বিক্রির জন্য চাপ প্রয়োগ করেন। ওই সময় ওরাকল, মাইক্রোসফটসহ কয়েকটি কোম্পানি টিকটক কেনার প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ