শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

আগস্টে হচ্ছে ঢাবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা: উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।

আজ বৃহস্পতিবার, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সিনেটের বার্ষিক অধিবেশনে এ তথ্য জানান তিনি। প্রথমবারের মতো ঢাকার বাইরে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজেট পেশ করা হয়। এ ছাড়া সারা বছরের বার্ষিক কর্মপরিকল্পনাও পেশ করা হয়েছে।
করোনার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য অঙ্গনের ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। প্রতি বছর এই অধিবেশন দুইদিনব্যাপী অনুষ্ঠিত হলেও এ বছর করোনা মহামারির কারনে তা সীমিত পরিসরে একদিনে আয়োজন করা হয়।

এদিকে করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে দীর্ঘ ১৫ মাস। সংক্রমণ বৃদ্ধির কারণে আবারো লকডাউনে যেতে পারে পুরো দেশ। তাই পাবলিক পরীক্ষাগুলো নিয়ে শঙ্কায় আছে সরকার। বলা যাচ্ছে না কী সিদ্ধান্ত আসবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ