শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮


মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১৩ এলাকার নাভানা সিটিডেল জামে মসজিদে জরুরি ভিত্তিতে একজন মুয়াজ্জিন কাম ছানী ইমাম নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে মসজিদ পরিচালনা পরিষদ।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে নেককার, পরহেজগার, দায়িত্বশীল এবং সুললিত ও শ্রুতিমধুর কণ্ঠে আজান দেওয়ার দক্ষতা থাকতে হবে। এছাড়া ভালো ইয়াদসম্পন্ন হাফেজ, শ্রুতিমধুর কুরআন তিলাওয়াতে পারদর্শী এবং দাওরায়ে হাদিস পাস হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর বয়স ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি মসজিদের প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের খেদমত আঞ্জাম দেওয়ার মানসিকতা থাকতে হবে। পূর্বে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার)-এর মধ্যে শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, অভিজ্ঞতার প্রশংসাপত্র এবং জীবনবৃত্তান্ত (সিভি) হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩০৭-৫৬২৭৬৫-এ পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ৭ আগস্ট ২০২৬ (শুক্রবার) বাদ আসর মিরপুর-১৩-এর বিজয় রাকেন সিটি সংলগ্ন নাভানা সিটিডেল জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ