বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের যেসব এলাকায় হতে পারে বৃষ্টি  গ্রিন টি খেলে কি সত্যিই ওজন কমে? জেনে নিন আসল তথ্য জোরে কেরাত পড়তে হয়—এমন নামাযের কাযা আদায়ে কি জোরে কেরাত পড়তে হবে? এক আলেমের চোখে প্রতিভা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’

রাজশাহীতে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (২৩ জুন) সকালে রামেক হাসপাতালের কোভিড সারসংক্ষেপ তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

মৃতদের মধ্যে করোনা পজিটিভ ছিল আটজন এবং করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন বাকি দশজন। ১৮ জনের মধ্যে ১৩ জনই রাজশাহী জেলার। নওঁগার চারজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন বাসিন্দা। বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৫৪ জন। যার মধ্যে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৪ জন ও পাবনার একজন।

রামেকে বর্তমানে হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৩৫৭ শয্যায় ৪০৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪৬৬ জনের করোনা পরীক্ষায় ১৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ