শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

আগামী জুনেই মেট্রোরেলের আনুষ্ঠানিক যাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বছরের জুন মাসে শুরু হবে মেট্রোরেলের আনুষ্ঠানিক যাত্রা। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালুর পরিকল্পনা কর্তৃপক্ষের।

আগামী বছরই চালু হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশ। আর মতিঝিল থেকে কমলাপুর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগে অর্থাৎ ২০২৪ সালের আগে চালুর কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা|

মেট্রোরেলে নির্মাণে প্রতিনিয়ত চলছে কাজ। এরই মধ্যে প্রথম তিনটি স্টেশনের অবকাঠামো নির্মাণ শেষ পর্যায়ে। চলছে ওপরে শেড নির্মাণের কাজ। পাশাপাশি সমানতালে এগিয়ে চলছে ইলেকট্রিক লাইন টানার কাজ।

মে মাস পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অগ্রগতি ৬৪ দশমিক ৫৪ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অগ্রগতি ৮৫ দশমিক ৭৪ শতাংশ। আগারগাঁও মতিঝিল অংশ হয়েছে ৬২ দশমিক ৫০ শতাংশ। আর ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইকুইপমেন্টের কাজ এগিয়েছে ৫৬ দশমিক ০৪ শতাংশ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, এখন পর্যন্ত ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইকুইপমেন্টের কাজ এগিয়েছে ৫৬ দশমিক ০৪ শতাংশ।

তিনি বলছেন, আসছে জুনে আংশিক অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও অংশ চলাচলের জন্য খুলে দেয়ার পরিকল্পনা তাদের। এই ধারাবাহিকতায় এরপরে আসবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের পালা। আর কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশও নির্ধারিত সময়ের আগেই শেষ করার পরিকল্পনা।

এম এ এন ছিদ্দিক আরও বলেন, আমাদের যেভাবে কাজ চলছে; আশা করি আগামী জুন মাসে শুরু হবে মেট্রোরেলের আনুষ্ঠানিক যাত্রা। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ