রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ প্রতিনিধি>

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনোফার্মের প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়।

টিকাদান প্রসঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জানান, মাননীয় মেয়র মুহা. ইকরামুল হক টিটুর সার্বিক নির্দেশনায় ইতোপূর্বে অত্যন্ত সফল ও সুষ্ঠুভাবে অক্সফোর্ড এস্ট্রোজেনিকার টিকা প্রদান করা হয়েছে। এখন সরকারের নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন গ্রহণের উদ্দীষ্ট জনগোষ্ঠীর অগ্রাধিকার তালিকা মোতাবেক সিনোফার্মার টিকা প্রদান করা হচ্ছে। আজ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ সিনোফার্মার টিকা নিতে পারবেন।

ডাঃ এইচ কে দেবনাথ আরও জানান, করোনা টিকা প্রদান সংক্রান্ত সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।

টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান ও ডা. তাসমিয়া জান্নাত। এ সময় সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ