রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

চট্টগ্রামে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যুহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে আবারো করোনা সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুহারও। চিকিৎসকদের ধারণা শক্তিশালী ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। লকডাউন কঠোরভাবে মানানো না গেলে সংক্রমণ ও মৃত্যুহার আরো বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের।

জুন মাসের তৃতীয় সপ্তাহের পর থেকে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। কয়েকদিন ধরে বৃদ্ধির হার ২৫ থেকে ৩০ শতাংশ থাকলেও গত শুক্রবার তা ৩৪ শতাংশ ছাড়িয়ে যায়। এর প্রভাব পড়েছে বন্দর নগরীর সরকারি-বেসরকারি সব হাসপাতালে। বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসছেন করোনা পরীক্ষা করাতে।

গত এক সপ্তাহে নগরী ও জেলায় আক্রান্ত রোগীর পাশাপাশি বেড়েছে মৃত্যুহারও। ৩০ শে জুন সর্বোচ্চ দশ জন রোগীর মৃত্যু হয়।শক্তিশালী ডেল্টা ভ্যারিয়েন্ট এর কারণে করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা চিকিৎসকদের।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট, ডা. মুহা. আবদুর রব বলেন, ‘পরিবারের সকল সদস্য একদিনেই পজিটিভ হচ্ছে। আমরা আজকে একজন পজিটিভ, পরদিন বাকি সবাইকে যদি টেস্ট করি সবাই পজেটিভ। দ্রুত হারে সংক্রমণ হচ্ছে।’

চলমান লকডাউনে সংক্রমণের হার কমানো না গেলে এর প্রভাব ভয়াবহ হতে পারে বলে মনে করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সমন্ধয়ক আ ম ম মিনহাজুর রহমান।

তিনি বলেন, ‘কঠোর লকডাউন কতটুকু কার্যকর হবে সেটি নির্ভর করছে আইনশৃঙ্খলা বাহিনী যারা মাঠে আছে তাদের উপর আর মানুষের সচেতনতার উপর। সংক্রমণ কমানোর জন্য কঠোর লকডাউন কার্যকরের কোনো বিকল্প নেই।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ