শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির

আল্লামা সাদ উদ্দিন ভাদেশ্বরীর জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী।।

সিলেট প্রতিনিধি>
.
সিলেটের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামি হোসাইনিয়া গহরপুরের শায়খুল হাদীস আল্লামা সাদ উদ্দিন ভাদেশ্বরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

২য় জামাতা মাওলানা আব্দুল গাফফার মুন্সিগঞ্জির ইমামতিতে রাত ৯:৩০মিনিটে জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের মাঠে আল্লামা সাদ উদ্দিন ভাদেশ্বরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় । জানাজা শেষে নিজ বাড়ির পাশেই তাকে দাফন করা হয়।

এর আগে আজ (২৩জুলাই) শুক্রবার বিকাল ৪টায় সিলেট উইমেন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় সপ্তাহখানেক ধরে সিলেটের উইমেন্স হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

অসংখ্য ভক্তকুল ও শাগরেদদের উপস্থিতি বক্তব্য রাখেন জামেয়া গহরপুরের মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, সুলতাপুর মাদরাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুলহক চৌধুরী রাজু, সিলেট-৩ আসনের এমপি পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব, সুলতানপুর মাদরাসার শায়খুল হাদীস মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

মৃত্যুকালে আল্লামা সাদ উদ্দিন ভাদেশ্বরীর বয়স হয়েছিল ৮০ বছর। ৩ ছেলে, ৫ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙক্ষী শীষ্য-শাগরিদ রেখে গেছেন তিনি ।
.
তিনি আল্লামা নুরউদ্দীন গহরপুরী রহ.-এর খাস শাগরিদ ও খলীফা ছিলেন। গহরপুর জামিয়া থেকে দাওরা ফারেগের পর এখানেই তিনি ইলমে দ্বীনের খেদমত শুরু করেন। এরপর প্রায় ৪৫ বছর ধরে এই জামিয়াতে ইলমে দ্বীনের খেমদত আঞ্জাম দিয়ে আসছিলেন।

তিন বৎসর থেকে জামিয়ার শাইখুল হাদিস ছিলেন। ইতোপূর্বে তিনি এই মাদরাসার শিক্ষা সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। জামিয়ার শিক্ষার পরিবেশকে সুশৃঙ্খল করতে তার বিশেষ অবদান রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ