শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, ২০ যাত্রী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহজালালের ২০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মাধারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক ফেরি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি। পরে চালক নির্বিঘ্নেই শিমুলিয়াঘাটে এসে ফেরি নোঙর করেছেন।

রো রো ফেরি শাহ জালালের চালক আব্দুল রহমান বলেন, ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এসময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারের গিয়ে ধাক্কা লাগে।

এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিআইডব্লিউটিসি আজ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ