শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১

ময়মনসিংহে লকডাউন বাস্তবায়নে মাঠে জেলা প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে ময়মনসিংহ জেলায় শহরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করছে প্রশাসন।

জানা যায়, ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১১ জন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন।

অভিযান তদারকি করেন- মোহাম্মদ এনামুল হক, জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ, একেএম গালিভ খান, উপপরিচালক, স্থানীয় সরকার ময়মনসিংহ, মুহা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ময়মনসিংহ, নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ; আয়েশা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ এবং সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ময়মনসিংহ।

জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনী অভিযান পরিচালনায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসন, ময়মনসিংহকে সহায়তা করে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বগণ সর্বক্ষণ মাঠে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ