শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

করোনায় কলেজ শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

করোনায় আক্রান্ত হয়ে মারা গে‌লেন শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজের রসায়ন বিভা‌গের প্রভাষক আমজাদ হোসেন ।

সোমবার (২৬ জুলাই) দিবাগত রাতে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। খবরটি নিশ্চিত করেছেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আকবর আলী।

জানা যায়, ক‌রোনার প‌জে‌টিভ অবস্থায় তা‌কে ঈদ-উল আযহার রা‌তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার অবস্থা গুরুতর হলে রাত ১টা ৫০ মি‌নি‌টে তার মৃত্যু হয়। মৃত‌্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৩৫ বছর। আমজাদ হো‌সে‌নের গ্রামের বা‌ড়ি যশোর জেলায়।

মৃত আমজাদ হো‌সে‌নের সহকর্মী আকবর আলী জানান, আমজাদ হো‌সেন কিড‌নী রোগে ভুগ‌ছি‌লেন। অসুস্থ‌ অবস্থায় তাকে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয় এবং তি‌নি ক‌রোনা প‌জে‌টিভ ছি‌লেন।

আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল আফসার বলেন, আমজাদ হোসেন করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ছিলেন। তিনি গত বছর কিডনি ট্রান্সপ্লান্টও করেছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ