বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় বিআরএফের আব্বাস উদ্দিন শায়ক

নিকটস্থ টিকাকেন্দ্রের খোঁজ জানা যাবে ফেসবুকেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিকা কারা নিতে পারবেন এবং নিকটস্থ টিকাকেন্দ্র কোথায়, তা এখন ফেসবুকই বলে দেবে। সরকারের সঙ্গে মিলিত হয়ে ফেসবুক চালু করেছে ‘ভ্যাকসিন ফাইন্ডার’।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুক জানায়, বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মিলিত হয়ে দেশে ভ্যাকসিন ফাইন্ডার চালু করেছে ফেসবুক। নতুন এই টুলের মাধ্যমে বাংলাদেশিরা জানতে পারবেন, কারা টিকা নিতে পারবেন। এ ছাড়া টুলটি নিকটস্থ টিকাদানকেন্দ্র খুঁজে পেতে সাহায্য করবে। টিকার নিবন্ধনপ্রক্রিয়া সম্পর্কেও এই টুলের মাধ্যমে জানা যাবে। টুলটি পাওয়া যাবে বাংলা ও ইংরেজিতে।

ফেসবুক বলছে, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মানুষকে করোনা-সম্পর্কিত তথ্য পেতে সাহায্য করা এবং দেশে টিকাদান কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য ফেসবুকের এ উদ্যোগ।

বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, মহামারি চলাকালে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং মানুষকে সর্বশেষ তথ্যের সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে ফেসবুক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ