রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

রেকর্ড সংখ্যক শনাক্ত ‘ডেঙ্গু রোগী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সঙ্গে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ২১৯ জন। রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৮২৮ জন। অন্যান্য বিভাগে রোগীর সংখ্যা ৩৪ জন। সব মিলিয়ে মোট রোগীর সংখ্যা ৮৬২ জন।

চলতি মৌসুমে শুধু শিশু হাসপাতালেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ শিশু মারা গেছে। এখন পর্যন্ত সারাদেশে আক্রান্ত আড়াই হাজার। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া এডিস মশার উপযোগী হওয়ায় চলতি মাসে আরও বাড়বে ডেঙ্গুর প্রকোপ। এখনই কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে।

করোনা মহামারিতে বিপর্যস্ত দেশে এখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। যার সবচেয়ে বড় হটস্পট ঢাকা। শিশু ও বয়স্করাই আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। ঢাকা শিশু হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ২৮ শিশু। করোনায় ঘরবন্দি সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তারাই।

রোগীর এক স্বজন বলেন, আমার শিশুর রক্ত পরীক্ষা করা হয়েছে। নেগেটিভ এসেছে। কিন্তু ডাক্তার বলেছেন, ৯৯ শতাংশই নিশ্চিত যে ডেঙ্গু হয়েছে। এখনও অবস্থা খারাপই। আইসিইউতে দিতে চেয়েছে। কিন্তু এখনও দেয়নি। আজকে হয়তো দিতে পারে।

কেউ কেউ বলেন, আমাদের ওখানে মশা আছে। বাসায় সব সময় মশারি টানিয়েই ঘুমাই। দিনের বেলাতেও মশারি টানাই। তারপরও কীভাবে ডেঙ্গু হচ্ছে, তা বলতে পারি না।

এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চালাচ্ছে দুই সিটি করপোরেশন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ